আপনার উমরাহ যাত্রা শুরু হোক সঠিক নিয়ত ও দোয়ার মাধ্যমে
উমরাহর নিয়ত (আরবি)
اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي
আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাহ ফা-ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি
হে আল্লাহ! আমি উমরাহর নিয়ত করছি, তা আমার জন্য সহজ করুন এবং কবুল করুন।
৩ স্টার ১,১৩,০০০ থেকে ৫ স্টার ১,৭৩,০০০ টাকা। রমজান খরচ, Nusuk নিয়ম, হাতখরচ সহ সম্পূর্ণ বিশ্লেষণ।
মসজিদুল হারাম, মক্কা — উমরাহ ২০২৬
উমরাহ করার ইচ্ছা অনেকদিনের। টাকাও জমাচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন বারবার আসে — আসলে কত টাকা লাগবে?
এক এজেন্সি বলছে ৮০ হাজার, আরেকজন বলছে দেড় লাখ। সত্যি কথা হলো — সব দামই ঠিক। পার্থক্য শুধু কোন প্যাকেজ, কোন season, কোন হোটেল তার উপর।
ভিসার আবেদনের আগেই Nusuk এ হোটেল ও ট্রান্সপোর্ট বুক করতে হবে। confirmation ছাড়া ভিসা reject হবে।
শুধুমাত্র Nusuk approved transport কাজে আসবে। ভিসার মেয়াদ — ৩০ দিনের মধ্যে প্রবেশ, ৯০ দিন অবস্থান।
কাবা শরিফ — প্যাকেজ মূল্য ২০২৬
১,১৩,০০০ টাকা থেকে
১৪ দিন | হারাম থেকে ৬৫০-৮০০মি
১,৪৮,০০০ টাকা থেকে
১৪ দিন | হারাম থেকে ৩০০-৫০০মি
১,৭৩,০০০ টাকা থেকে
১৪ দিন | হারাম সংলগ্ন/১০০মি
২,০৮,০০০ টাকা
১২-১৪ দিন। ভিসা সহ সব এক প্যাকেজে।
১,৯৮,০০০ টাকা
১২-১৪ দিন। পিরামিড ও ইতিহাস দেখার সুযোগ।
| সময় | মেয়াদ | মূল্য |
|---|---|---|
| প্রথম রমজান | ১৩-১৪ দিন | ১,৫৪,০০০ থেকে |
| মধ্য রমজান | ১৭ দিন | ১,৮৯,০০০ থেকে |
| শেষ রমজান (লাইলাতুল কদর) | ১৬ দিন | ২,০৯,০০০ থেকে |
২-৩ মাস আগে বুক না করলে জায়গা পাবেন না।
| মাস | ভিড় | খরচ |
|---|---|---|
| রমজান | সর্বোচ্চ | সর্বোচ্চ |
| মহররম-সফর | সবচেয়ে কম | সবচেয়ে কম |
| জুমাদা | মাঝারি | মাঝারি |
ভিড় ছাড়া আরামে ইবাদত করুন।
| আইটেম | খরচ |
|---|---|
| ভিসা ও ইনস্যুরেন্স | ১৪,৪০০-২৮,৮০০ টাকা |
| Nusuk Economy | ৮০০ SAR থেকে |
| ফ্লাইট টিকেট | ৩৫,০০০-৭০,০০০ টাকা |
মাত্র ২ ঘণ্টায় মক্কা থেকে মদিনা। প্যাকেজে ট্রেন নাকি বাস — জিজ্ঞেস করুন। ট্রেনে শরীরে কম চাপ পড়ে, সময় বাঁচে।
সৌদি SIM এ WhatsApp কাজ করে না। বাংলাদেশের SIM এ roaming চালু করুন — ১,৫০০ টাকায় ১০-১৫ দিন।
Nusuk App এ time slot বুক করতে হবে। সৌদি যাওয়ার আগেই করে নিন, বিশেষত রমজানে।
উমরাহ ভ্রমণের প্রস্তুতি
প্যাকেজের বাইরে কমপক্ষে ২০,০০০-৫০,০০০ টাকা আলাদা রাখবেন। জামজমের পানি, খেজুর, আতর-তসবিহ কিনবেন — এতে অনেকের ভালো টাকা যায়।
ভিসা কনফার্ম হওয়ার আগে non-refundable টিকেট কিনবেন না। ভিসা না হলে টিকেটের টাকা যাবে।
প্রথমবার + বাজেট সীমিত: ৩ স্টার নিন। বয়স্ক বাবা-মা: ৪/৫ স্টার নিন। রমজানে: ২-৩ মাস আগে বুক করুন।
হজ ও উমরাহ মিনিস্ট্রি অনুমোদিত লাইসেন্স আছে কিনা দেখুন। Nusuk compliant কিনা সরাসরি জিজ্ঞেস করুন। সব কিছু লিখিত চুক্তিতে নিন।
সাম্প্রতিক বছরগুলোতে মাহরাম ছাড়া যাওয়ার নিয়ম অনেকটা শিথিল করেছে। তবু এজেন্সি পলিসি ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্নতা আছে। এজেন্সির কাছ থেকে সর্বশেষ নিয়ম জেনে নিন।
যারা "উমরাহ ভিসা অন অ্যারাইভাল" বা "ফ্রি উমরাহ ভিসা" অফার করে — বাংলাদেশিদের জন্য এটি প্রযোজ্য নয়। যারা Nusuk এর কথা জানে না। যারা সম্পূর্ণ অ্যাডভান্স নিতে চায় কিন্তু কোনো লিখিত চুক্তি দেয় না।
আরবি: اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাহ ফা-ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি
হে আল্লাহ! আমি উমরাহর নিয়ত করছি, তা আমার জন্য সহজ করুন এবং কবুল করুন।
আরবি: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
উচ্চারণ: লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক, লাব্বায়িক লা শারিকা লাকা লাব্বায়িক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক
আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। আপনার কোনো শরীক নেই। নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই।
উমরাহ ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট
ভিসা কনফার্ম হওয়ার আগে non-refundable টিকেট কিনবেন না। ভিসা না হলে টিকেটের টাকা যাবে।
৩ স্টার ১,১৩,০০০ থেকে, ৪ স্টার ১,৪৮,০০০, ৫ স্টার ১,৭৩,০০০ টাকা থেকে। রমজানে দাম আরো বেশি। এর সাথে হাতখরচ আলাদা।
হ্যাঁ। ভিসার আবেদনের আগেই Nusuk এ হোটেল ও পরিবহন বুক করতে হবে। না করলে ভিসা reject হবে।
কমপক্ষে ২-৩ মাস আগে। রমজানে চাহিদা অনেক বেশি। হোটেল ও ফ্লাইট তাড়াতাড়ি শেষ হয়।
ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে প্রবেশ করতে হবে। একবারে ঢুকলে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
প্যাকেজের বাইরে কমপক্ষে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা আলাদা রাখবেন। শপিং বেশি করলে আরো বেশি।
হ্যাঁ, roaming চালু করলে কাজ করে। লোকাল SIM এ WhatsApp call হয় না তাই roaming বেশি practical।
সাম্প্রতিক বছরগুলোতে মাহরাম নিয়ম অনেকটা শিথিল হয়েছে। তবু এজেন্সির কাছ থেকে সর্বশেষ নিয়ম জেনে নিন।
না। ভিসা কনফার্ম হওয়ার পরে টিকেট কিনুন। Non-refundable টিকেট আগে কিনলে ভিসা না হলে টাকা যাবে।
উমরাহ একটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফর। এই সফরে শুধু টাকা খরচ হয় না, মন ও শরীরও যায়। তাই প্রিপারেশন তা সেইভাবেই নেওয়া দরকার।
আল্লাহ সবার উমরাহ কবুল করুন
দাম দেখে একা সিদ্ধান্ত নেবেন না। হোটেল কতটা কাছে, Nusuk compliant কিনা, বয়স্ক থাকলে কি ব্যবস্থা আছে, কোনো সমস্যায় এজেন্সি পাশে থাকবে কিনা — এগুলো দামের চেয়ে বেশি জরুরি।
কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
© ২০২৬ Holiday Planner — সর্বস্বত্ব সংরক্ষিত।
এই কন্টেন্ট কপি বা পুনঃব্যবহার করা কপিরাইট আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।